বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ডুমুরিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না তেল

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)খুলনার ডুমুরিয়া উপজেলায় তীব্র জ্বালানি সংকট দীর্ঘ দিন ধরে । উপজেলার ৪টি তেল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে কিংবা অল্প তেল নিয়ে ফিরতে হচ্ছে।

খুলনার ডুমুরিয়া উপজেলায় দীর্ঘ দিন ধরে চলমান জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার চারটি পেট্রোল পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন সংশ্লিষ্ট শ্রমিকসহ সাধারণ জনগণ।
সরেজমিনে দেখা যায়, পাম্পগুলোতে তেল আসার আগেই শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে ২-৩ ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল মিলছে। আবার ১০০-১৫০টি গাড়িতে তেল দেওয়ার পরই পাম্প কর্তৃপক্ষ ‘স্টক শেষ’ বলে ঘোষণা দিচ্ছে, ফলে লাইনে থাকা অধিকাংশ মানুষই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সাধারণ মানুষ জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজ ও উপার্জনে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, এই সংকটের পেছনে কোনো অসাধু চক্র বা কৃত্রিম সংকট তৈরির সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

পাম্প মালিকরা জানিয়েছেন, কোম্পানি থেকে চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। ফলে তারা সীমিত পরিমাণে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

৩০ মার্চ ২০২৬ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের অনিয়ম রোধে সারাদেশে ব্যাপক অভিযান চলমান রয়েছে। এর মধ্যে মোট ৫৩টি মামলা এবং প্রায় ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় ২ লক্ষ ৮ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।

কৃত্রিম সংকট তৈরি (মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলা), ওজনে কারচুপি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির মতো অভিযোগ প্রমাণিত হয়েছে।

সরকার এপ্রিল মাসে বিপুল পরিমাণ জ্বালানি আমদানির পরিকল্পনা করেছে। ডুমুরিয়াসহ সারাদেশের মানুষের প্রত্যাশা, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত এই কৃত্রিম সংকট নিরসন হবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে। স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews