
নিজস্ব প্রতিবেদক:
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে যশোর সদর উপজেলার পাগলাদহ পূর্বপাড়ায় আয়োজিত “ঈদ আনন্দ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬” উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট রবিবার রাত ১০টায় ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে ৮ দল নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের ব্যাপক উপস্থিতি। টুর্নামেন্টে ধুম ধাড়াকা একাদশের নেতৃত্ব দেন রাজধানী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম। দুর্বার দলের অধিনায়ক ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আলমগীর হোসেন। দুরন্ত পাগলাদহ দলের নেতৃত্বে ছিলেন প্রাণিসম্পদ বিভাগের সিনিয়র অফিসার মোঃ হারুনুর রশিদ। অনির্বাণ একাদশের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদুর রহমান। একতা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন মুন্না এবং সুপার কিং দলের নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম।
রোমাঞ্চকর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে “সুপার কিং” দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় “একতা স্পোর্টিং ক্লাব”।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিরাপদ বাইকের প্রতিষ্ঠাতা পরিচালক ও মাধবী ফুল ঘরের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাকসুদ রহমান, নুরুল ইসলাম, আব্দুল আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজল ব্রাদার্স লিমিটেডের এরিয়া ম্যানেজার মোঃ আনিসুর রহমান ও মাসুদ রানা। এছাড়াও স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবীরা আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্থানীয়দের মতে, এমন আয়োজন ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।