1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বেজপাড়ায় চুরি, স্বর্ণালংকারসহ মালামাল খোয়া থানায় অভিযোগ  বেনাপোল স্থল বন্দরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রিকশাচালকের ওপর হামলা ও যুবক আটককে কেন্দ্র করে যশোরে মানববন্ধন খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত ইমামের ওপর হামলার প্রতিবাদে রূপদিয়া বাজারে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় নিহত ১ সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস

রিকশাচালকের ওপর হামলা ও যুবক আটককে কেন্দ্র করে যশোরে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় পূর্বশত্রুতার জেরে এক প্রতিবন্ধী রিকশাচালকের ওপর হামলা এবং মানববন্ধন করার জেরে এক যুবককে অবৈধভাবে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে টিবি ক্লিনিক এলাকার বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিবন্ধী রিকশাচালক টুটুরলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় গতকাল বিকেলে এলাকাবাসী মানববন্ধন করেন। সেই মানববন্ধনে অংশ নেওয়া রনি নামের এক যুবককে আজ অবৈধভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কুখ্যাত সিরাজুর, শহিদুল, সুজন ও ঝন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে বলে বক্তারা দাবি করেন।
এ সময় বক্তারা প্রতিবন্ধী রিকশাচালকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং আটক যুবক রনির দ্রুত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে টিবি ক্লিনিক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট