1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত ইমামের ওপর হামলার প্রতিবাদে রূপদিয়া বাজারে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় নিহত ১ সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস এমএম কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১৪০০ শিক্ষার্থীর ইফতার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে শিল্প হিসেবে বাঁচাতে সাংবাদিকদের সম্মানজনক ওয়েজবোর্ড জরুরি : তথ্যমন্ত্রী জুম্মার নামাজের সময় দুর্ধর্ষ ডাকাতি, গ্রামবাসীর একজনের গলা কেটে জখম

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ কেশবপুর শাখার আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার (৯ মার্চ) মক্কা ট্রেডার্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকসের সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার তদন্ত ইনস্পেক্টর মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান, কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বুলবুল, কেশবপুর থানার এস, আই মোঃ হেলাল উদ্দিন। সার্জেন্ট আবদুল আহাদ

এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জি এম মাহবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কে এম মোজাম্মেল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলম খান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট রুহুল কুদ্দুস, কর্পোরাল মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল আহাদ খান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান মন্টুসহ প্রায় ৮০ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রমজান মাসে ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং সমাজে ঐক্য ও মানবিক মূল্যবোধ জোরদার হয়।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং মিলনমেলায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট