1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামের ওপর হামলার প্রতিবাদে রূপদিয়া বাজারে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় নিহত ১ সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস এমএম কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১৪০০ শিক্ষার্থীর ইফতার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে শিল্প হিসেবে বাঁচাতে সাংবাদিকদের সম্মানজনক ওয়েজবোর্ড জরুরি : তথ্যমন্ত্রী জুম্মার নামাজের সময় দুর্ধর্ষ ডাকাতি, গ্রামবাসীর একজনের গলা কেটে জখম প্রতিনিয়ত সামাজিক অসঙ্গতি নিয়ে লিখছেন তুলতুল

ইমামের ওপর হামলার প্রতিবাদে রূপদিয়া বাজারে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুর রহমানের ওপর হামলার প্রতিবাদে রূপদিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় কচুয়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক ইমাম, মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন রূপদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান নোমান, চাউলিয়া গোডাউন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, সাখারীগাতী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, ঘোড়াগাছা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মিজানুর রহমান, রূপদিয়া বাজার বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা বাবর আলি, কচুয়া ইউপি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম এবং কচুয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তিতুমীর হুসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ হাবিবুর রহমান, হাফেজ সোহানুর রহমান, হাফেজ সামিউল ইসলাম, হাফেজ হাবিবুল্লাহ বিলালীসহ আরও অনেক ইমাম ও মুসল্লি।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে একজন ইমামের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত কচুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, রোববার যোহরের নামাজের পর কচুয়া বিশ্বাসপাড়া জামে মসজিদে প্রতিদিনের মতো মক্তবের শিশু শিক্ষার্থীদের ডাক দেওয়াকে কেন্দ্র করে ইমাম মাওলানা সাইফুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট