1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় নিহত ১ সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস এমএম কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১৪০০ শিক্ষার্থীর ইফতার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে শিল্প হিসেবে বাঁচাতে সাংবাদিকদের সম্মানজনক ওয়েজবোর্ড জরুরি : তথ্যমন্ত্রী জুম্মার নামাজের সময় দুর্ধর্ষ ডাকাতি, গ্রামবাসীর একজনের গলা কেটে জখম প্রতিনিয়ত সামাজিক অসঙ্গতি নিয়ে লিখছেন তুলতুল হত্যা মামলার চার্জশিট ভুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় নিহত ১ সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার বাউলিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মো. হারেজ মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গত শুক্রবার (৭ মার্চ) রাতে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা নিহতের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকায় এবং নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন স্লোগান মুখরিত ছিল ওই অঞ্চল জুড়ে।

নিহত হারেজ মোল্লা বাউলিয়া গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা ছিলেন।
দুর্ঘটনার বিবরণ ও স্থানীয়দের ক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাউলিয়া বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন হারেজ মোল্লা। রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা ‘নড়াইল স্টার এক্সপ্রেস’ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা নিহতের মরদেহ রাস্তার পাশেই পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রাজনৈতিক নেতাদের উপস্থিতি ও আশ্বাস
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন যশোর সদর উপজেলা বিএনপির সম্পাদক আনজুরুল হক খোকন। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এসময় তিনি মোবাইল ফোনে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে কথা বলেন এবং ওই এলাকায় দ্রুত গতিরোধক (স্পিডব্রেকার) স্থাপনের দাবি জানান। তিনি জনগণের সামনে আশ্বাস দেন যে, অচিরেই তাদের এই দাবি পূরণ করা হবে।
ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল এবং থানা স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেতৃবৃন্দ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘাতক বাসটি শনাক্ত করে চালকের শাস্তির দাবি তোলেন।
এলাকাবাসীর দাবি

বাউলিয়া এলাকার বাসিন্দারা জানান, এই মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুতগতির যানবাহনের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অবিলম্বে স্পিডব্রেকার স্থাপন না করলে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় সড়কপথে নিরাপত্তা উপস্থিত ছিলেন সদর চাঁদপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজ উদ্দিন সিরাজ তিনি সাংবাদিকদের জানায়, জনগণের দাবির সাথে একমত পোষণ করে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট