1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি যশোরে স্থানীয় বিএনপি নেতাকে সাথে নিয়ে সেতু নির্মাণ প্রকল্পের ঢালাই কাজের উদ্বোধন করলেন জামায়াত মনোনীত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইনমন্ত্রী সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত  যশোর জাগপা’র আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল যশোরে ৩ দিন ধরে যুবক নিখোঁজ: সন্ধানে দিশেহারা পরিবার সাসস এর উদ্যোগে ২০০ জন রোজদার রিক্সা চালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ নিখোঁজের এক দিন পর শিশুর ঝিনাইদাহে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ভুল থাকলে তা শুধরে দিতে হবে এবং সমালোচনা হতে হবে গঠনমূলক। শনিবার বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতার মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশের জনগণকেই সহযোগিতা করা হবে। কোনো ব্যক্তিগত সম্পর্কের অবনতির জেরে রাজনৈতিক সংগঠন বা সরকারকে কাঠগড়ায় তোলা উচিত নয়।
জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পাশাপাশি স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজির সাথে তৃতীয় একটি বিদেশি ভাষা (যেমন: আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান) শিক্ষার ব্যবস্থা করব।
এছাড়াও তিনি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের পড়ালেখা অবৈতনিক করার সরকারি পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জনের মধ্যে ২৭ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান সহায়তা এবং ৬৫ জন সাংবাদিক সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক ও সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। কোরআন তেলাওয়াত করেন সিনিয়র সাংবাদিক এস এম সোহেল
অনুষ্ঠানে যশোর, মাগুরা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা ও তাদের ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি বাবদ ২৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট