1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন যশোরে এসএসসি পরীক্ষা শুরু বোর্ডের ২৯৯ কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজারের বেশি পরীক্ষার্থী সংবাদপত্র শিল্পকে যুগোপযোগী ও ডিজিটালাইজ করতে সরকার বদ্ধপরিকর: ডিএফপির ডিজি অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে : বিদ্যুৎ মন্ত্রী শ্যালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি কতৃক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের ক্ষোভ রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা চাঁদাবাজি, মারপিট ও লুটপাটের অভিযোগে চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা দলের ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আজ আমাদের কলিজাতে কত আঘাত তারা করেছে! ঠিক এইভাবে আমার নেতা তারেক রহমানের কোমর চির ধরছে। – শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

যশোরে স্থানীয় বিএনপি নেতাকে সাথে নিয়ে সেতু নির্মাণ প্রকল্পের ঢালাই কাজের উদ্বোধন করলেন জামায়াত মনোনীত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ দুটি ইউনিয়নের সেতুর ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেছেন।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে তিনি দুটি সেতুর ঢালায় কাজের উদ্বোধন করেন। প্রকল্প দুটি হল, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘের সেতু, আরেকটি শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘের সেতু।
ছুটিপুর সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধনের সময় স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাথে ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও ঠিকাদার প্রতিষ্ঠান। দুটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা করে ধরা হয়েছে।
উদ্বোধনকালে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ গণমাধ্যমকে বলেন, জনগণকে সাথে নিয়ে সকল উন্নয়ন কাজ করতে চান।
তিনি আরও বলেন, কপোতাক্ষ এবং বেতনা নদের সংযোগ করা প্রয়োজন। ছুটিপুর-যশোর ব্রীজটি পুন:নির্মানের ব্যবস্থা নেয়া হবে। সরকার যে খাল খননের ওপর যে গুরুত্ব দিয়েছে তা সময়োপযী বলে মন্তব্য করলেন এমপি। স্থানীয় সুশীল সমাজকে নিয়ে উন্নয়ন প্রকল্প তদারকি কমিটি করার চিন্তা রয়েছে বলেও জানান তিনি। প্রকল্প বাস্তবায়নে কোন রকম দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে বলেও হুশিয়ারি দেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন বলেন, সরকার আমাদের নিদের্শনা দিয়েছে বদ্ধ এবং পুন:খননযোগ্য খালের তালিকা করতে। ঝিকরগাছা উপজেলায় এই তালিকার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেগুলো খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ঝিকরগাছা উপজেলায় এরকম পাঁচটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দুর হবে। আবার জনগনের চলাচলে সুবিধা হবে।
প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর।
তত্ত্বাবধানে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
এলাকার উন্নয়নকাজ তদারকি করায় স্থানীয় জনগন এমপি মোসলেহ উদ্দিন ফরিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট