1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের এক দিন পর শিশুর ঝিনাইদাহে বস্তাবন্দি মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল যশোরে ডেকোরেটর, লাইট, সাউন্ড ও ফুলব্যবসায়ী মালিক সমিতির ইফতার ঝিনাইদহে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত ডাক্তারদের ওরিয়েন্টেশন আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া যশোরে ২৬ ফসলের ১২৯ জাত উচ্চ ফলনশীল সবজি ‘ক্রপ-শো’ শার্শার কায়বা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান ১,৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক ঝিনাইদহে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি দাকোপে চার ধাপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত যশোরে সাংবাদিক এনামুল কে লাঞ্ছিত করার কোতোয়ালি মডেল থানায় ২ কোটি টাকার মানহানির অভিযোগ

নিখোঁজের এক দিন পর শিশুর ঝিনাইদাহে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের এক দিন পর তাবাসসুম নামের সাড়ে ৪ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকেন। বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।
পরিবারের সদস্যরা জানায়, বুধবার বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। আমরা দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট