1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডেকোরেটর, লাইট, সাউন্ড ও ফুলব্যবসায়ী মালিক সমিতির ইফতার ঝিনাইদহে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত ডাক্তারদের ওরিয়েন্টেশন আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া যশোরে ২৬ ফসলের ১২৯ জাত উচ্চ ফলনশীল সবজি ‘ক্রপ-শো’ শার্শার কায়বা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান ১,৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক ঝিনাইদহে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি দাকোপে চার ধাপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত যশোরে সাংবাদিক এনামুল কে লাঞ্ছিত করার কোতোয়ালি মডেল থানায় ২ কোটি টাকার মানহানির অভিযোগ পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার

যশোরে ডেকোরেটর, লাইট, সাউন্ড ও ফুলব্যবসায়ী মালিক সমিতির ইফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোরের খুলনা বিভাগীয় ডেকোরেটর, লাইট, সাউন্ড ও ফুলব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁচড়ার শ্রমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান। সংগঠনের সভাপতি জাকির হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়া এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সংগঠনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানের সার্বিক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। ইফতারের আগে বিভাগীয় সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবশেষে উপস্থিত সকলে দেশ ও জাতির মঙ্গল কামনায় ইফতার ও মোনাজাতে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট