1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ২৬ ফসলের ১২৯ জাত উচ্চ ফলনশীল সবজি ‘ক্রপ-শো’ শার্শার কায়বা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান ১,৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক ঝিনাইদহে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি দাকোপে চার ধাপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান পরিচালিত যশোরে সাংবাদিক এনামুল কে লাঞ্ছিত করার কোতোয়ালি মডেল থানায় ২ কোটি টাকার মানহানির অভিযোগ পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে “যশোর বিপ্লবী ছাত্র-জনতা”র ইফতার মনিরামপুর কোমলপুর ও ঝাঁপা গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ ‘দেয়ালিকা সাহিত্যের আয়না’ বিএসপির দেয়ালিকা স্বরবর্ণ’র সপ্তাহব্যাপী প্রদশনী শুরু

শার্শার কায়বা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান ১,৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

আটক রুপিয়া খাতুন (৪০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত পথে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১,৫৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট