বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

পিলু খানের মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

পিলু খান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, শনিবার, নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয়ে হাতের লেখা প্রতিযোগিতা ও শিশুস্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)’র খুলনা বিভাগীয় ও যশোর জেলার কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে শিশুদের অপুষ্টি, রক্তস্বল্পতা, ও পানিশূন্যতা সম্পর্কে আলোচনা করা হয়। এসএমসির সৌজন্যে শিশুদের মধ্যে মনি বিস্কিট, সুপার কিড ও ওরস্যালাইন উপহার দেয়া হয়।

পিলু খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ও অতিথিদের ব্যাজ প্রদান এবং জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। শ্রেণিভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
প্রয়াত পিলু খান সহ যশোরের বিশিষ্ট ব্যাক্তিবর্গের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস্ (আইডিইবি)’র অর্থায়নে প্রায় তিন দশক পূর্বে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে পিতা মরহুম আব্দুল জলিল খান এর পরিবারের সদস্যদের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জেলা আইডিইবি’র সেক্রেটারি জনাব রুহুল আমিন, উলসী সৃজনী সংঘের প্রধান নির্বাহী জনাব আজিজুল হক মনি, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews