বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ঝিনাইদহ কালীগঞ্জ জামায়াত নেতার কড়া বার্তা: যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখর আহবান

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

হামিদুজ্জামান জলিল, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) নির্বাচনী এলাকায় যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা ওলিউর রহমান।

দেশের চলমান প্রেক্ষাপটে এলাকায় যাতে কোনো ধরনের অস্থিরতা বা প্রতিহিংসামূলক ঘটনা না ঘটে, সেজন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ।
দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ। গুজব বা উস্কানিতে কান না দিয়ে ধৈর্য ধারণের পরামর্শ।
এলাকায় শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান।
“আমরা শান্তিকামী জনপদ চাই। কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসা ইসলাম সমর্থন করে না। কেউ যদি অপরাধ করে, তবে প্রচলিত আইন তার বিচার করবে, কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না।
এলাকার বর্তমান পরিস্থিতিতে
মাওলানা ওলিউর রহমানের এই দায়িত্বশীল বার্তার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মনে করছেন, রাজনৈতিক নেতাদের এমন ইতিবাচক অবস্থান এলাকায় বড় ধরনের কোনো সংঘাত এড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews