1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত বেনাপোলে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড যশোরের মঞ্চে এবার মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’: বিজ্ঞানের দর্পণে এক অনন্য ট্রাজেডি আদালত চত্বরে সাংবাদিক বেনজীন খানের সাথে আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও নিন্দা যশোরে ঈদ আনন্দ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত  ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক হারুনর রশিদ মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তরিবুর রহমান মিনি।

যোগ দেওয়া উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম আমির সহ ১৫ জন। এর আগে এসব নেতাকর্মীরা দল থেকে অব্যহিত নেন।

উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক জানান, দলীয় কার্যক্রম না থাকায় গত ৫ ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে দল থেকে অব্যহতি নিয়েছিলাম। পরে আজ আবার বিএনপিতে যোগদান করেছি। এখন থেকে জাতীয় পার্টির সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই।
ঝিনাইদহ-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু জানান, আমি গণসংযোগে ব্যস্ত আছি। আমার দলের কোন নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে এমন সংবাদ আমার জানা নেই। বিষয়টি জেনে পরে আপনাকে জানানো হবে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের ৪টি ইউনিয়ন) নির্বাচন করছেন বিএনপি থেকে রাশেদ খাঁন, জামায়াত ইসলামী থেকে মাওলানা আবু তালিব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট