শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

জামালপুর-১ আসন বদলে দেওয়ার অঙ্গীকার মিল্লাতের

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

আল আমিন রানা, জামালপুর প্রতিনিধি :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনকে মডেল জনপদে রূপান্তরের অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও পথসভায় তিনি নদীভাঙন রোধ, রক্ষা বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, জিল বাংলা চিনিকল বহুমুখীকরণ, কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং নাগরিক স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। স্থানীয়দের মতে, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিল্লাতের জনপ্রিয়তারই প্রতিফলন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা শুধু ভোট চাই না, চাই একটি বাসযোগ্য, নিরাপদ ও মাদকমুক্ত এলাকা। আমাকে নির্বাচিত করলে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের টেকসই উন্নয়ন নিশ্চিত করব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, তিনি ২০০১ সালে জামালপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে রাস্তাঘাট, সেতু, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews