1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে বিশাল মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধি:যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে মণিরামপুর উপজেলায় এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উপজেলার ঝালঝাড়া এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা কলস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন। নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মোঃ আনিচুর রহমান, আমির হোসেন, লতিফ হোসেন, তোফায়েল তরফদার ও সলেমান। তাদের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, এই বিশাল জনসমাগম প্রমাণ করে যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রতি সাধারণ মানুষের ব্যাপক আস্থা ও সমর্থন রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা উন্নয়ন, সততা ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন।

মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট