1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপির চেয়ারপার্সনসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের আলোচনায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,প্রেসক্লার যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন,লোক সমাজের প্রকাশক সম্পাদক শান্তনু ইসলাম সুমিত,প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক,লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক বেনজিন খান,যশোর ড্যাব নেতা ডাঃ ফারুক এহতেশামুল পরাগ প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট