1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর টাউন হল ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জিয়াউর রহমানের জীবন, সংগ্রাম এবং দেশ ও জাতি গঠনে তার ভূমিকা সকলকে জানানোর প্রয়োজন রয়েছে। সে কারণে আজকে বিশেষ দিনে এই মহান ব্যক্তিকে স্মরণ করছি। তার কর্মময় জীবন, দর্শন থেকে সব সময় অনুপ্রেরণা খোজার চেষ্টা করি। জিয়াউর রহমানের নীতি আদর্শ দর্শনকে হৃদয়ে ধারণ করে নিজেদের জীবন গঠন করে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র, তরুণ, যুবক এমনকি বয়স্কদের স্বাস্থ্য সচেতন হতে সহযোগিতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক জানান, টাউন হল ময়দান থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মুড়লি মোড়ে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ প্রতিযোগিতা পরিচালনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট