1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি :শীতের বিকাল, মিষ্টি রোদ্দুর, গ্রামীণ ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা,সেই প্রতিযোগিতা দেখতে নানা বয়সী মানুষের ঢল।

শনিবার দুপুর থেকে শুরু যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মাঠে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজন করে কুতুবপুর,জলকার, জয়রামপুরের যুবসমাজ আয়োজকরা জানান, এই গ্রামে অন্তত তিন যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করে এই গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা, প্রতি বছরই এই আনন্দকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শামিউল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: শহীদুল ইসলাম, উপস্থিত ছিলেন এ.জি.এম, রূপালী ব্যাংক পিএলসি, যশোর।
গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায়, যুবসমাজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব করেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব সুয়াইব হুসাইন।

এ উপলক্ষে বিস্তীর্ণ মাঠজুড়ে বসে গ্রামীণ মেলা। গ্রামীণ এই মেলাকে কেন্দ্র করে গ্রামের বাড়িতে বাড়িতে শুরু হয় উৎসবের আমেজ। তৈরি করা হয় বিভিন্ন ধরনের শীতের পিঠাপুলি, বিলুপ্ত প্রায় এই খেলা দেখতে উপস্থিত হয় হাজাররো দর্শক। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকা জুড়ে শুরু হয় উৎসবের আমেজে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট ২৪ টি দল, প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান হয় সর্বমোট ছয়টি পুরস্কার দেওয়া হয়।পুরস্কার হিসেবে আয়োজকরা প্রদান করেন তিনটা বাটন মোবাইল ও তিনটা বাইসাইকেল,
প্রথম পুরস্কার পায় লেবুতলা গ্রামের সবেদ আলী, দ্বিতীয় পুরস্কার পাই আশরাফুল ইসলাম,রহিমপুর,তৃতীয় পুরস্কার পাই অলিদ ঘাটখালী।

একদিকে শীতের আমেজ অন্যদিকে গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা তার সাথে গ্রামীণ মেলা, সব মিলিয়ে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট