বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

পালবাড়িতে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাইনিজ কুড়ালের কোপে অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকায় মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর চাইনিজ কুড়ালের কোপে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন।
আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫০)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তাঁর পিতা মরহুম আইতাল মিয়া। স্থায়ী ঠিকানা সাদিকপুর, থানা কালিগঞ্জ, জেলা ঝিনাইদহ। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার পালবাড়ি মোড় তাকওয়া মসজিদ গলিতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে তরিকুল ইসলামের মেয়ের বিয়েতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ইয়ামিন (৩০)-এর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়ামিন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তরিকুল ইসলামের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর হামলাকারী ইয়ামিন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews