বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর অভয়নগরে বসতবাড়ি থেকে অস্ত্রের গুলি উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

যশোর অফিস:যশোরের অভয়নগরের গুয়াখোলা এক বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ওই এলাকার ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে অবস্থিত একটি বাড়ি থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। অভয়নগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জানায়,উদ্ধারকৃত গুলিগুলো মরহুম আসলাম হোসেনের নামে লাইসেন্সকৃত অস্ত্রের। তিনি সাবেক দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ছিলেন এবং ২০২১ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার কন্যা রিশতিয়া ফারজানা লিম্পা ওই বছরই লাইসেন্সকৃত একটি শটগান ও একটি পিস্তল অভয়নগর থানায় জমা দেন।
সোমবার বাড়ির মালামাল গুছানোর একপর্যায়ে ফার্নিচারের ড্রয়ারের ভেতর এসব গুলি দেখতে পান লিম্পা। পরে তিনি সেগুলো অভয়নগর থানায় হস্তান্তর করেন।
পুলিশের তালিকা অনুযায়ী উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে অব্যবহৃত শটগানের গুলি ৩০ রাউন্ড, ব্যবহৃত শটগানের গুলির খোসা ১৭টি,অব্যবহৃত পিস্তলের গুলি ২৬ রাউন্ড, ব্যবহৃত পিস্তলের গুলির খোসা ১১টি, শটগানের গুলির ভেতরের বল ৫টি, পিস্তলের বুলেটের মাথা ৫টি এবং একটি অকেজো গুলি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews