1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি যশোরে স্থানীয় বিএনপি নেতাকে সাথে নিয়ে সেতু নির্মাণ প্রকল্পের ঢালাই কাজের উদ্বোধন করলেন জামায়াত মনোনীত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইনমন্ত্রী সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত  যশোর জাগপা’র আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল যশোরে ৩ দিন ধরে যুবক নিখোঁজ: সন্ধানে দিশেহারা পরিবার সাসস এর উদ্যোগে ২০০ জন রোজদার রিক্সা চালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ নিখোঁজের এক দিন পর শিশুর ঝিনাইদাহে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রথম আলো কার্যালয়ে হামলা : ৮জন রিমান্ডে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতারকৃত আটজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তারা হলেন- নাইম ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রান্ত সিকদার, রাজু আহম্মেদ, সাগর ইসলাম, জাহাঙ্গীর ও হাসান।

আজ বৃহস্পতিবার তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহদাত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনিভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকা পড়াদের উদ্ধার করে।

এ ঘটনায় ২২ ডিসেম্বর পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট