বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিনীর ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সদস্য সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিনী শামিমা আক্তার স্বপ্না আর নেই। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
বুধবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শহিদ জয় জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী অসুস্থ ছিলেন এর আগেও তিনি তিনবার স্ট্রোক করেন।

সর্বশেষ গত শনিবার তিনি আবারও স্ট্রোক করেন পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বুধবার জোহর নামাজের পর যশোর শহরের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পেছনে নিজ এলাকায় তার স্ত্রীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক জুয়েল মৃধা, সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। শোক প্রকাশ করেছেন গ্রামেরকাগজ সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনসহ আরো অনেক সাংবাদিক বৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews