1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে বহুল আলোচিত কুখ্যাত প্রতারক রবিউল আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজ সিংগা গ্রামের আলোচিত ও কুখ্যাত প্রতারক রবিউল ইসলাম (৪৫)কে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার এড়াতে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে যশোর শহরের বারান্দি মাঠপাড়া এলাকার আ.রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আ.রহমান রবিউলের মেয়ের জামাতা বলে পুলিশ জানিয়েছে।
আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুয়াদা সিরাজ সিংগা গ্রামের নুর আলী মোড়লের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী,তিনি দীর্ঘদিন ধরে আদম ব্যবসার আড়ালে প্রতারণা করে আসছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,২০২২ সালের ১ জুন মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে যশোর সদর উপজেলার কচুয়া ঘোপ গ্রামের মোশারফ হোসেন ও তার শ্যালক হাফিজুর রহমান রাসেলের কাছ থেকে ১৩ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন রবিউল ইসলাম। ছয় মাসের মধ্যে হাফিজুর রহমান রাসেলের চাচাতো ভাইদের মালয়েশিয়ায় পাঠিয়ে ভালো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাউকে মালয়েশিয়ায় পাঠাতে ব্যর্থ হন রবিউল। পরবর্তীতে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তিনি নানা তালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে প্রতারণার শিকার মোশারফ হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২০৯২/২৫)।
এ মামলায় চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আদালত রবিউল ইসলামের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। তবে আদালতের আদেশ অমান্য করে তিনি দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, রবিউল ইসলাম ও তার পরিবার আদম ব্যবসার নামে প্রায় অর্ধশত পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। তার আটকের খবরে বুধবার সকালে যশোর কোতোয়ালি থানা চত্বরে ভুক্তভোগীদের ভিড় লক্ষ্য করা যায়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আক্তার বলেন, “মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট