1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তি মঞ্চ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। শরীফ ওসমান হাদিকেও পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারতীয় অগ্রাসন। শহিদ শরীফ ওসমান হাদির রক্ত আমাদের মনে করিয়ে দেয়, এই সমাজে ন্যায়বিচার এখনও দুর্বল, আর খুনিরা এখনও শক্তিশালী। অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মুক্তি মঞ্চের মুখপাত্র আবু বকর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড, রুহিন বালুজ, যশোর সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক মো. মিলন হোসেন, মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. আল-আমিনসহ নেতৃবৃন্দ।
এর আগে শহরের চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট