বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরের ত্রিমোহিনীতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১২

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে শিক্ষা সফরে আসা খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।আজ (১০/১২/২৫) বুধবার বিকেলে যশোর পুলেরহাট–সাগরদাঁড়ি মহাসড়কের ত্রিমোহিনী -চাঁদড়া বড় মসজিদ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছে, যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে ৪ টা বাস তারা সকালে দাকোপ থেকে যশোরের ঝিকরগাছার গদখালির বিখ্যাত ফুলের রাজ্যে ঘুরতে আসেন। এরপর গদখালি ভ্রমণ শেষে যশোর বিমানবন্দর পরিদর্শন করে সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সৃতিবিজড়িত সাগরদাঁড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চারটি বাসের একটি—ঢাকা মেট্রো–ব ১৫-৪১৯২— ত্রিমোহিনী -চাঁদড়া বড় মসজিদ এলাকায় হঠাৎ তীব্র ঝাঁকুনি ও শব্দের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় আব্দুল মালেক বলেন,হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বাসটি উল্টে খাদে পড়ে আছে। আমরা জানালার কাচ ভেঙে আহতদের বের করে দ্রুত হাসপাতালে পাঠাই।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, মোট ১২ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত। মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ও এলাকাবাসী মনে করেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া গাড়ির চালকদের সঠিক ভাবে গাড়ি চালানোর জন্য তাগিদ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews