বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও গাঁজা সহ লিটন আটক

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ৪নং নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে ৫ টি বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক ৩:৫০ মিনিটে পরিচালিত এ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও প্রায় সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই বাবলা ও এএসআই নির্মল দাসের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানে লিটন গাজীর নিজঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের কায়দায় লুকানো স্থান থেকে অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামি লিটন গাজী (৩৮) মধুগ্রাম গ্রামের নূর ইসলাম গাজী মাতা রহিমা বেগমের ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলোর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews