1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

বেনাপোলের রাঘুনাথপুর সীমান্তে পাসপোর্টবিহীন ১২ বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:ভারত থেকে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় বেনাপোল সীমান্ত থেকে ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ শে নভেম্বর) ভোর রাত ৪টার সময় বেনাপোল পোর্ট থানাধীন রাঘুনাথপুর এলাকার সীমান্তবর্তী মাঠ থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, হাবিলদার মোঃ আবু সাফার নেতৃত্বে টহল দল দায়িত্ব পালনকালে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশু মিলিয়ে মোট ১২ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— আহাদ মোল্লা, ফাতেমা বেগম ও তাদের সন্তান রাহাত মোল্লা; আমিন মোল্লা; বাবুল শেখ; সালাউদ্দিন শেখ; আলাউদ্দিন শেখ; কহিনুর বেগম; তবিবুর ইসলাম; আফানুর বেগম ও তার দুই শিশু আফসানা এবং আলিফ, রাকিব শিকদার, লাজমিন বেগম এবং শেফালী বেগম।

আটকদের প্রত্যেকেই খুলনা, নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা বৈধ নথি ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে আটক ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় পাসপোর্ট আইন ১৯৭৪ সালের ১১(৩) ধারায় মামলা (নং–১৫, তারিখ ২৬-১১-২০২৫) দায়ের করা হয়েছে। পরে বিকেল ৫টা ৩০ মিনিটে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট