1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

ঝিকরগাছায় উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ঃ”দেশীয় জাত,আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি”এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঝিকরগাছা উপজেলায় উদ্বোধন করা হলো জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫ । ২৬ নভেম্বর বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঝিকরগাছার আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় ও  স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে হাসপাতাল চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব), সহকারি কমিশনার( ভূমি)ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্রী আঁখি খাতুন। এছাড়া খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বারবাকপুর ডেইরি পিজি’র স্বত্বাধিকারী খামারী আনোয়ার হোসেন, কানাইরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খানম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম ,মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ ,প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, এলজিইডি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মোল্লা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথি প্রদর্শনীতে আগত খামারীদের ২৫টি স্টল ঘুরে ঘুরে দেখেন।অনুষ্ঠানে বড় প্রাণী,ছোট প্রাণী, পোষা প্রাণী,প্রাণিসম্পদ প্রযুক্তি ও বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারি নির্বাচিত করা হয়। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সকল শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন,ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ঝিকরগাছা জাগরণী সংসদের সদস্য সচিব সোহেল হাওলাদার,অংশগ্রহণকারী খামারী গন, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট