সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন উন্মুক্ত জলাশয়ে জেলেদের অবাধ সুযোগ ও ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের দাবি ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির সরকারি জমি দখল করে নিলেন বিএনপি নেতা ! রেল কর্তৃপক্ষের মামলা যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় জাল কাগজে দলিল রেজিস্ট্রির অভিযোগ, দুই দলিল লেখক বহিষ্কার যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন

যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে দশটার দিকে যশোর খুলনা রোড, যশোর সদরের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যমুনা ফিড এলাকার প্রতিষ্ঠানের উত্তর পাশ থেকে যুবকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০) তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ ও একটি টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews