1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডারের মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, নকলা, শেরপুর এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন, যশোর অঞ্চল এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

০৭ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পরিচালক (কৃষিবিদ) আলমগীর বিশ্বাস।

বক্তারা বলেন, দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে কতিপয় দুর্বৃত্ত শেরপুরের নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ছাত্র নেতা ফজলুল হক (৩২) সরকারি অফিসে প্রবেশ করে কর্তব্যরত উপজেলা কৃষি অফিসারের উপর নৃশংস হামলা চালায়। এটি কেবল একজন সরকারি কর্মকর্তার উপর আক্রমণ নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান প্রক্রিয়ার উপরও চরম আঘাত। তারা আরও বলেন, এ ধরনের জঘন্য ঘটনা কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে এবং সরকারি দায়িত্ব পালনে চরম নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করবে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

মানববন্ধনে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন, যশোর অঞ্চলের সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট