শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে অস্ত্রের মুখে গৃহবন্দি করে ডাকাতি, নগদ ২ লাখ ও ১০ ভরি স্বর্ণ লুট

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা এলাকায় মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৬-৭ জন ডাকাত অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা বাড়ির পেছনের গেটের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা দুইতলা ভবনের দ্বিতীয় তলায় উঠে বাড়ির মালিক শেখ হাবিবুর রহমান (৫৯), তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে গৃহবন্দি করে রাখে। এ সময় তাদের চোখ-মুখ বেঁধে আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

ভুক্তভোগীর স্ত্রী জানান, “ডাকাত দলের সদস্যরা সবাই মুখে মাস্ক পরে ছিল এবং আস্তে আস্তে কথা বলছিল। একজন আমাদের পাশে বসে প্রাণনাশের হুমকি দিচ্ছিল। মেয়েটি ভয় পেয়ে চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয়।”

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে— স্বর্ণের চেইন ৪টি (৩ ভরি), স্বর্ণের চুড়ি ৬টি (৪ ভরি), স্বর্ণের নেকলেস ২টি (দেড় ভরি) এবং স্বর্ণের আংটি ৮টি (দেড় ভরি)। সব মিলিয়ে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

ভুক্তভোগীর পরিবারের দাবি, ডাকাতদের কেউ চিনতে পারেননি, তবে একজনের মুখে অল্প লম্বা দাড়ি ছিল বলে জানিয়েছেন শেখ হাবিবুর রহমানের স্ত্রী।

খবর পেয়ে চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং শিগগিরই জড়িতদের শনাক্ত করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews