1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  যশোরে নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘অপরাজিতা’-এর মিটআপ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনিয়র ও জুনিয়র উদ্যোক্তাদের সমন্বয়ে ১০৮ সদস্যের গ্রুপটি এবার ‘আত্মবিশ্বাসে সাবলম্বী হই আমরা অপরাজিতা’ এই স্লোগানকে সামনে রেখে পথচলার নতুন বার্তা দেয়।

​২০২৩ সালে ২০ জন উদ্যোক্তা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘অপরাজিতা’। এবারের মিটআপে ৫ জন গ্রুপ এ্যাডমিনসহ ১০৮ জন গ্রুপ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। মিটআপে উপস্থিত এ্যাডমিনদের মধ্যে ছিলেন, ​সোহেলিস কিচেনের স্বত্তাধিকারী সোহেলি পারভীন, সাজিয়া এক্সক্লুসিভ কেক সাজিয়া আফরিন টুম্পা, বেকিং এন্ড মোর এর সৈয়দা শারমিন সুলতানা, তিন্নির রান্নাঘর (ভর্তাবাড়ি) মাহবুবা সুলতানা তিন্নি ও বেকিং হাউস যশোরের ফারজানা ইয়াসমিন মিরা।

গ্রুপ এ্যাডমিন সোহেলি পারভীন বলেন, ‘সংসারের কাজের পাশাপাশি আমরা নিজেদের তৈরি খাবার বিক্রি করি। এই কাজের মাধ্যমে আমরা নারীরা পুরুষের পাশাপাশি সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা যারা আজ মিলিত হয়েছি, সবাই মিলে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা রাখি।

​আরেক এ্যাডমিন মাহবুবা সুলতানা তিন্নি জানান, দুই বছর পূর্তি উপলক্ষে গ্রুপের সদস্যরা একসাথে মিলিত হয়েছেন। তিনি আরও বলেন, তাদের এই গ্রুপের উদ্যোক্তারা এখনো মাসিক ২৫০০ এরও বেশি অর্ডার সফলভাবে ডেলিভারি দিয়ে থাকেন। মূলত বাসায় তৈরি মানসম্মত খাবার বিক্রি করাই তাদের প্রধান উদ্যোগ। অনলাইন অর্ডারের মাধ্যমে তাদের তৈরি কেক, পিঠা, দুপুরের খাবার এবং নাস্তা সবচেয়ে বেশি বিক্রি হয়। এই একসাথে মিলিত হওয়ার লক্ষ্য হলো নিজেদের মধ্যেকার সম্পর্ককে আরও গভীর করা এবং অভিজ্ঞতা বিনিময় করা।’
নতুন উদ্যোক্তাদের আহবান জানিয়ে তিনি আরো বলেন, অর্থ দিয়ে না পারলেও আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। আজ থেকে কাজ শুরু করুন, নিজেরা সাবলম্বী হোন। যে যেটা ভালো পারবেন সে সেটা নিয়েই কাজ করুন। তাহলে সে কাজে ভালো ফলাফল আসবেই।

​মিটআপে আগত সদস্যরা নিজের হাতে তৈরি বিভিন্ন ধরণের পিঠা, কেক, রোল, প্যাটিসসহ বাহারি ৭৮ প্রকার খাবারের এক মনোমুগ্ধকর পসরা সাজিয়ে রাখেন। এসময় উদ্যোক্তারা একে অপরের খাবার তৈরির পদ্ধতি (রেসিপি) বিনিময় করেন এবং তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে, সেরা বিক্রেতাদের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই মিলনমেলা নারী উদ্যোক্তাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং তাদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট