1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

ঝিনাইদহে পুত্রবধূর হাতে শ্বশুর হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা: গত ৩০ শে অক্টোবর ২০২৫ ঝিনাইদহ সদর থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামে সকাল ৬.০০ ঘটিকায় ভিকটিম মোঃ ইসহাক এর মৃতদেহ পড়ে থাকতে দেখে তার আত্মীয় স্বজন পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ সুপার ঝিনাইদহ’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনা সংক্রান্তে ঝিনাইদহ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হলে থানা পুলিশ হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করে। স্থানীয় এলাকায় ভিকটিম মোঃ ইসহাকের পুত্রবধূর পরকিয়া প্রেমের সম্পর্কের ঘটনা কানাঘুষা হওয়ায় তথ্য ও প্রযুক্তির সহায়তায় পরকীয়া প্রেমের ঘটনার সত্যতা পেয়ে থানা পুলিশ কর্তৃক ভিকটিম ইসহাকের পুত্রবধূ গ্রেফতার হন। গ্রেফতার পুত্রবধূ নয়ন তারা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক পরকীয়া প্রেমের ঘটনা দেখে ফেলায় প্রেমিক রওশন কর্তৃক শ্বশুর হত্যাকান্ডের স্বীকারোক্তি প্রদান করেন। বিশদ অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিম মোঃ ইসহাক (৭০) পেশায় একজন কৃষক ছিলেন। তার দুইটি পুত্র সন্তান। বড় ছেলে জুলহক, তিনিও পেশায় কৃষক। ছোট ছেলে মিলন পেশায় চা দোকানী, ভিকটিম তার ছোট ছেলের সাথে থাকতেন। উভয়ের কেউই কোনো রাজনৈতিক দলের কর্মী/সমর্থক নন মর্মে জানা যায়। প্রকৃতপক্ষে মিলনের স্ত্রী নয়নতারার সাথে উল্লিখিত পরকীয়ার জেরে হত্যাকান্ডটি সংঘটিত হয় বলে জানা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট