1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ; শাহাবুদ্দিন আহামেদ: সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়,এ স্লোগানকে সামনে রেখে শার্শা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় সময় শার্শা উপজেলা সমবায় অফিসার মোহাঃ আব্দুর রাশেদ সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা শার্শা থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক,শার্শা কলেজে এর অধ্যক্ষ,মোঃ হাসানুজ্জামান,বিআরডিবি কর্মকর্তা সাকির উদ্দিন, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এর প্রভাষক এ, এস,এম, আশরাফুজ্জামান।

সহ সমবায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এরএ, এস,এম, আশরাফুজ্জামান।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সমবায় কর্মকর্তাদের কে ক্রেষ্ট দিয়ে সম্মাননা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট