1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

ঝিকরগাছায় নাতজামাই এর হাতে নানা শ্বশুর খুন, আরও ৪ জন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে

মৃত বজলুর রহমানের পুত্র মহিউদ্দিন (৭০) নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের আরও ৪জন আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মহিউদ্দিন এর নাতনীর সাথে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজ এর ছেলে তবিবরের প্রায় ৩ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। ২৮ অক্টোবর রাত ৯টার দিকে নাতজামাই তবিবর সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন মিলে মহিউদ্দিনের নাতনীকে বাড়ি থেকে জোর করে তুলে নেয়ার জন্য আসে। তখন মহিউদ্দিন সহ পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সঙ্গীরা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে মহিউদ্দিন (৭০), তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আকরাম এর ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। মহিউদ্দিনদের বাড়ির লোকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তবিবর সহ অন্যদের ধরে গনপিটুনি দিলে যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) এবং পালবাড়ির শাহাজাহান এর ছেলে মোহন (৩০) কিছুটা আঘাতপ্রাপ্ত হন। আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহম্মদ আলী ও মোহনকে ছেড়ে দেয়া হয়। মহিউদ্দিন, আমিনুর রহমান এবং তাজুমা বেগম এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন এর শারীরিক অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক আড়াইটার সময় নড়াইল জেলায় অবস্থানকালীন সময়ে তিনি মারা যায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, এ বিষয়ে মামলা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট