বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে দুইজন আহত

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাচপোতা গ্রামে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝিকরগাছার সিউরদা গ্রামের আমিনুল ইসলামের ছেলে শরিফুল (১৮) ও আসিংড়ি গ্রামের জাহিদের ছেলে সিয়াম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শরিফুল ও সিয়াম হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে পাচপোতা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরিফুল গুরুতর আহত হন এবং সিয়ামও সামান্য আঘাত পান।

পরে সিয়াম আহত শরিফুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

ঘটনার বিষয়ে নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহসিন হোসেন জানিয়েছেন দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews