বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরের ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখননের কাজ শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বহুল আলোচিত ভবদহ জলাবদ্ধতা নিরসনে পাঁচটি নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। ‘কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’-এর আওতায় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেট এলাকায় খনন কাজের উদ্বোধন করেন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ।

সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে এ পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাউবোর অন্যান্য কর্মকর্তারা।

অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চল। পলি জমে মুক্তেশ্বরী, টেকা, আপারভদ্রা, শ্রী ও হরি নদীর নাব্যতা হারানোর ফলে এ অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে।

গেল বর্ষায় ভবদহ এলাকার আড়াই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এখনো বহু গ্রামে হাঁটুসমান পানি জমে আছে, ডুবে রয়েছে ফসলি জমি, ঘের ও শিক্ষা প্রতিষ্ঠান।

জলাবদ্ধতা নিরসনে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১৪০ কোটি টাকার এ প্রকল্পের আওতায় ভবদহ অঞ্চলের পাঁচটি নদী ৮১ দশমিক ৫ কিলোমিটার পুনঃখনন করা হবে।

এর আগে ভবদহের আমডাঙ্গা খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণে ৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,ভবদহ অঞ্চলে নদী পুনঃখননের কাজ শুরু হওয়ায় এ অঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা জেগেছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews