শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে মামার পরিবর্তে ভাগ্নের কারাগারে, জালিয়াতির অভিযোগে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে আসামি মামার পরিবর্তে ভাগ্নে কারাগারে যাওয়ার ঘটনায় সেই মামা-ভাগ্নের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।আসামিরা হলেন—সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মন্টুর ছেলে হাসান (৪৪) এবং একই গ্রামের জমসেদ আলীর ছেলে তার ভাগ্নে শামীম আহমেদ (২৭)।

এজাহারে উল্লেখ করা হয়েছে, যশোর আর্মি মেডিকেল কলেজের এক শিক্ষার্থী দম্পতির বাড়িতে গিয়ে চাঁদাবাজি, হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় ২০২৪ সালের ৯ নভেম্বর কোতোয়ালি থানায় ৭ জনের নামে মামলা হয়। ওই মামলার ৫ নম্বর আসামি ছিলেন হাসান।

গত ২১ অক্টোবর বেলা ১২টার দিকে আসামি শামীম আহমেদ নিজের নাম গোপন রেখে মামা হাসানের পরিচয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যায় কোর্ট পুলিশ শামীমকে কারাগারে নিয়ে যায়।

কারাগারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তথ্য যাচাইয়ের সময় কর্তৃপক্ষ তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে সন্দেহ করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করলে জানা যায়, সে প্রকৃতপক্ষে হাসান নয়, বরং তার ভাগ্নে শামীম আহমেদ। তদন্তে জানা যায়, আসামি হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন, আর তার পরিবর্তে ভাগ্নে শামীম নিজেকে মামা হাসান পরিচয় দিয়ে কারাগারে যেতে চেয়েছিলেন।

পরবর্তীতে শামীম নিজেই জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন। এ ঘটনার পর সিনিয়র জেল সুপার আবিদ আহমেদ লিখিতভাবে বিষয়টি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে জানান। এর ভিত্তিতে বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন প্রতারণা ও জালজালিয়াতির অভিযোগে হাসান ও শামীমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, নতুন জালিয়াতি মামলায় শুক্রবার শামীমকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews