1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা, চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি রবি’ গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যশোরে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা পার পাইনি না চিহ্নিত সন্ত্রাসী রবি ওরফে পিচ্চি রবি। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটক রবি ওরফে পিচ্চি রবি যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া চোর মারা দিঘীর পাড় এলাকার আরো ওরফে দুলালের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেছেন, পিচ্চি রবি যশোরের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রবি পালানোর চেষ্টা করে।

এসময় বিপরীত দিক থেকে র‌্যাব সদস্যদের একটি গাড়ি আসতে দেখে সে সড়কের উপর ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

ওসি জানান,এঘটনায় বিস্ফোরক আইনে নতুন করে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট