শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড.মিনহাজ উদ্দিন মনির।
প্রতিযোগিতা পরিচালনা করেন আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড.মোঃ নাসিম রেজা। সহযোগিতায় ছিলেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান,মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ রায়হান রাকিব।
বিজ্ঞ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেবিল টেনিস দলের সাবেক জাতীয় খেলোয়াড় রত্না রহমান।
প্রতিযোগিতায় শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ চ্যাম্পিয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ রানারআপ হয়।
নারী বিভাগে মাইক্রোবায়োলজি বিভাগ প্রথম ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয় স্থান অধিকার করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews