1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

দীপাবলিতে মঙ্গলবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
যশোর অফিস : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দর কার্যক্রম স্বাভাবিক থাকবে। একইসাথে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রীদের পারাপারও চলবে স্বাভাবিকভাবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এক পত্রের মাধ্যমে জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে মঙ্গলবার পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীপাবলি উপলক্ষে সোমবার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে বাংলাদেশের বেনাপোল বন্দর ও কাস্টমসের কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান,ভারতে কালীপূজার ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, মঙ্গলবার ভারতে দীপাবলির ছুটি থাকায় কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে, খালি ট্রাক ফেরত পাঠানো যাবে এবং পাসপোর্টযাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট