1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোর জেলা নাগরিক ঐক্যের আহবায়ক ফেরদৌস পরশ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীতে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যশোর জেলা নাগরিক ঐক্যের আহবায়ক জনাব ফেরদৌস পরশ। গত ১৭ই অক্টোবর অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না এবং দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার জুলাই সনদে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে যোগদান করা বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন ফেরদৌস পরশ। তিনি যশোর জেলার রাজনৈতিক উন্নয়নে সকল দল ও মতের ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ চেয়েছেন এবং ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। সিনিয়র রাজনীতিবিদদের ভালো গুণ গুলো নিজের মধ্যে ধারণ করে নিজ জেলা যশোরকে কল্যাণ রাষ্ট্রের মডেল জেলা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতির মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বলে জানিয়েছেন। তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেন – জুলাই সনদ বাস্তবয়ান না হলে আমাদের জুলাই বিল্পবের কোন অস্তিত্ব থাকবে না এবং ভবিষ্যতে এই বিল্পবীদের দেশদ্রোহী আখ্যায়িত করা হবে, সেজন্য আমাদের সকলের উচিত এই সনদ বাস্তবায়নে সহযোগিতা করা। যদিও, এই সনদে সকল রাজনৈতিক দলের কিছু কিছু আপত্তি আছে, মতের অমীল রয়েছে, অনেকের শতভাগ চাওয়ার বাস্তবায়ন হয়নি- তারপরও দেশের ভবিষ্যতের জন্য আমাদের সমঝোতায় আশা উচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট