বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে ইজিবাইক ছিনতাই,অজ্ঞান পার্টির স্প্রে ব্যবহারের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর শহরের হামিদপুর মাঠ এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে চালককে অচেতন করে তার ব্যবহৃত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। আহত চালক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ইজিবাইক চালকের নাম হানিফ হোসেন (২২)। তিনি বাঘারপাড়া উপজেলার ইন্দ্ররা গ্রামের আকরাম মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার আগে হানিফ হোসেন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে হামিদপুর মাঠ এলাকার দাউদ মোল্লার কালভার্টের কাছে পৌঁছালে যাত্রীর বেশে থাকা দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে ফেলে। এরপর তারা ইজিবাইকটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় হানিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews