বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে খুন জাহিদ , মামলা

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
ক্রাইম রিপোর্টার : ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে জাহিদ হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে নিহতের ছোট ভাই অহিদ শেখ কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশা (৩০)কে একমাত্র আসামি করা হয়েছে। তবে এখনো তাকে আটক করতে পারেনি পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত জাহিদ ও আসামি আশা উভয়ই ইজিবাইক চালক এবং তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে আগে থেকেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। গত ১৮ অক্টোবর সকাল প্রায় ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন আশা। এসময় সেখানে উপস্থিত হয়ে জাহিদ তাকে জিজ্ঞাসা করেন, “আর কত সময় লাগবে?”—এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় আশা পাশে থাকা কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশা নিজেই আহত জাহিদকে হাসপাতালে নিয়ে গেলেও কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে জাহিদকে মৃত অবস্থায় পান।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানান, আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews