1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ও সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এসএম সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম,প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, “ফ্যাসিস্ট শাসনের পতনের সময় যারা রাজপথে থেকে সাংবাদিকতা করেছেন, তারা এখনো মাঠে আছেন তারা পালাননি। কিন্তু যারা পালিয়ে গিয়েছিল, তারা আজও সেই দুষ্টু চরিত্রের মানুষ। স্বৈরাচারী সরকারের দমন-নীতির কারণে যশোরে আন্দোলনে ৮৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, “সাংবাদিক ইউনিয়ন যশোরের যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক— আধুনিক সমাজ সংবাদপত্র ছাড়া কল্পনাই করা যায় না। গণমাধ্যম সমাজের আয়না ও দর্পণ।”

তিনি আরও বলেন, “কিছু গণমাধ্যম ভয়ভীতির কারণে দায়িত্ব পালন থেকে বিরত থেকেছে। একটি মানবিক বাংলাদেশ গড়তে মানবিক সংবাদপত্রের বিকল্প নেই। আসুন আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি, দেশের জনগণ আমাদের পাশে থাকবে— ইনশাল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট