রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোর বার্তার সম্পাদককে হত্যার হুমকি

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনকে হত্যার হুমকি দিয়েছেন একাধিক মামলার আসামী ও মাদক সম্রাট শফিক সবুজ ওরফে ফেন্সি সবুজ। গতকাল শনিবার রাত ৯ টা ১০ মিনিটে মুঠোফোনে (+60 11-2794 4946) নং মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সবুজ যশোরের চৌগাছা উপজেলার আম্রকাননপাড়ার আবু মাইকের ছেলে ও মালয়েশিয়া প্রবাসী।
জানা যায়, সবুজ মালয়েশিয়া প্রবাসী হলেও দেশে সোনা ও মাদকের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ যেন তার হাতেই। চৌগাছা জুড়ে রয়েছে একাধিক সিন্ডিকেট সদস্য। মালয়েশিয়া বসে ম্যানেজার ফার্মেসি সৈকতকে দিয়েই চলে সকল লেনদেন। বাইরে থেকেও ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা যেন তার হাতের মুঠোয়। বিগত দিনে মালয়েশিয়া প্রবাসী হয়েও বাংলাদেশে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের সংবাদ প্রকাশ হয় দৈনিক যশোর বার্তা পত্রিকায়। তার জের ধরে শনিবার রাতে যশোর বার্তার সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন ও যশোর বার্তা’র অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় সংবাদ প্রকাশে তার সোনা চোরাচালানেও ব্যঘাত ঘটেছে বলে জানান তিনি। বারবার তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে চৌগাছা উপজেলার সিংহঝুলী এলাকার রায়হান বলে দাবি করেন কিন্তু ফোন কলে মালয়েশিয়া দেখা যায়। এব্যাপারে কতোয়ালি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews