শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

যশোর কেশবপুরে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
যশোর অফিস : যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হরিহর নদীর পাড় থেকে মাটি উত্তোলনের দায়ে কেশবপুরে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত আলতাপোল গ্রামের হরিহর নদীর পাড় থেকে অনুমোদন ছাড়া মাটি উত্তোলনের অভিযোগে ওই এলাকার মেহের আলীর ছেলে শাহীনুর রহমান (৪০)কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ (সংশোধিত) এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে উল্লিখিত শাস্তি প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews