বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে প্রতারণার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে মামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগে সুমি খাতুন নামে এক মহিলার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলাটির নম্বর সিআর ২৯০০/২৫। অভিযুক্ত সুমি খাতুন যশোর সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের কালু মোল্যার মেয়ে।
মামলার অভিযোগে জানা যায়, প্রাক্তন স্বামী হাফিজ মোল্যার কাছ থেকে বিপদের অজুহাতে ৬০ হাজার টাকা ধার নিয়ে ফেরত না দিয়ে নানা টালবাহানা করেন সুমি। পরবর্তীতে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে হাফিজ মোল্যার বাড়ি থেকে নগদ ৪৭ হাজার টাকা ও প্রায় ৭০ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী হাফিজ মোল্যা বিচার না পেয়ে আদালতে প্রতারণার মামলা করেন। আদালত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দিয়েছেন। এ বিষয়টি নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই ইলিয়াস হোসেন জানান, তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews