1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব যশোর মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারাদিনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে,সভাপতি পদে ফজলে রাব্বি মোপাসা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমাইল হোসেন পান ৩৩ ভোট এবং সাব্বির মালিক বাবু পান ২৯ ভোট।

সহ-সভাপতি পদে মো. শরিফুল ইসলাম ৫৫ ভোট ও মো. সুলতান আহম্মেদ ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মো. শাহিনশা রানা ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর ইসলাম ৩২ ভোট,ও মোঃ সেলিম হোসেন১৯ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইসহাক বাবু ৫৮ ভোট ও আহমেদ মজমুল করিম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ আক্তার ৪৩ ভোটে বিজয়ী হন। প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ ৫৮ ভোটে,দপ্তর সম্পাদক পদে মো. ইসরাফিল হোসেন ৬৬ ভোটে এবং কোষাধ্যক্ষ পদে মো. মিরাজ উদীন (তোতা) ৫১ ভোটে বিজয়ী হন।

শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোছাঃ রহিমা খাতুন (হাফিজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রিয়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কাসেম আলী (লম্বার) ৫৫ ভোটে নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে জাহিদুল ইসলাম ভূইয়া ৭০ ভোট এবং মো. শরিফুল ইসলাম লাভলু ৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।সার্বিকভাবে নির্বাচনে ভোটারদের উৎসাহ ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট